খোলা বার্তা ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির (২০২৬–২০২৭) নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা দিয়েছে ‘জেইউ কলিগস ইউনিটি’ নামের একটি কর্মচারীবান্ধব সংগঠন।বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, জেইউ কলিগস ইউনিটি মূলত বিশ্ববিদ্যালয়ে সরাসরি তৃতীয় শ্রেণিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ এবং যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে কাজ করে।অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. আবদুর রহিম, সহসভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মো. নুরুন নবী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. হান্নান খান, জনসংযোগ ও প্রচার সম্পাদক ফারহান তানভীর, মহিলা সম্পাদিকা মিসেস রহিমা খানম, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আব্দুর রেজ্জাকসহ সদস্য নারায়ণ চন্দ্র মন্ডল, মো. ইমান আলী ও মো. জিন্না মিয়াকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক কাজী জাকারিয়া, আহ্বায়ক কমিটির সদস্য সুজন মিয়া, ওমর ফারুক আকন্দ, শাহাদাৎ হোসেন অপু, সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর আলম, তসলিম আহমেদ, শরিফ হোসেন ও জহুরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. আবদুর রহিম বলেন, জেইউ কলিগস ইউনিটির কর্মচারীরা পাশে থাকলে নির্বাচিত প্রতিনিধিদের কাজ করা আরও সহজ হবে। সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, জেইউ কলিগস ইউনিটি একটি নতুন কর্মচারীবান্ধব সংগঠন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।সংগঠনটির আহ্বায়ক কাজী জাকারিয়া বলেন, জেইউ কলিগস ইউনিটি সব সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে পাশে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধিরাও এ ক্ষেত্রে সহযোগিতা করবেন।