রবিউল ইসলাম, , স্টাফ রিপোর্টারঃ
সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব তৌশিকুর রহমানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় মীর শাহে আলম বলেন,এই প্রতীক শুধু আমার একার নয়—এটি শিবগঞ্জের সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। আমি শিবগঞ্জবাসীর পাশে থেকে কাজ করতে চাই।”এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতীক ঘোষণার খবরে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ প্রকাশ পায়।স্থানীয় বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য ও জনগণের সমর্থনে আসন্ন নির্বাচনে বগুড়া-২ আসনে বিএনপি বিজয় অর্জন করবে।