মোঃ শাহ্ জালাল, ফরিদপুর ব্যুরো চিফ:
ফরিদপুরের সালথা উপজেলায় আপেল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফরিদপুর–২ (সালথা–নগরকান্দা) আসনের মনোনীত প্রার্থী আকরামুজ্জামান।রোববার (২৫ জানুয়ারি) বিকেলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সালথা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে প্রার্থী তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।আকরামুজ্জামান নগরকান্দা উপজেলার বানেশ্বরদী গ্রামের মরহুম সিরাজুল হক ছিরু মিয়ার পুত্র। গণসংযোগকালে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে আকরামুজ্জামান বলেন, “আমি নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম জনগণের নিরাপত্তা নিশ্চিত করবো। মানুষ যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারে এবং কেউ যেন কাউকে ঘৃণা, হিংসা কিংবা মারামারিতে জড়াতে না পারে।”তিনি আরও বলেন, “নিরাপত্তার পাশাপাশি নগরকান্দা ও সালথায় শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ অঞ্চল কৃষিনির্ভর হওয়ায় কৃষকদের দুর্দশা লাঘবে সরকারের সব সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে কৃষি উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে একটি কৃষি-প্রধান অঞ্চল হিসেবে গড়ে তুলবো।”মাদক প্রসঙ্গে তিনি বলেন, “যারা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত, তাদেরকে মানবিকতা ও ভালোবাসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।”গণসংযোগ ও লিফলেট বিতরণকালে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় বলে জানান।