খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা–এ ট্যাংকলরির চাপায় সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বাঘাবাড়ি বড়াল ব্রিজ–এর উত্তর পাশে বগুড়া–নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত সঞ্জয় কুমার সুত্রধর পাবনা জেলার বেড়া উপজেলা–র করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে। তিনি পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাঘাবাড়ি নৌবন্দর তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য একটি ট্যাংকলরি পাবনা থেকে শাহজাদপুরের দিকে আসছিল। একই সময় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাও ওই সড়কে চলছিল। অতিরিক্ত যানজটের কারণে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে অটোরিকশাটি থেমে গেলে পেছন থেকে ট্যাংকলরিটি সেটিকে সজোরে ধাক্কা দেয়।এতে অটোরিকশার যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর ও রিপন বেপারি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নেওয়ার পথে সঞ্জয় মারা যান।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।