এস আর শাহ্ আলম, বেড়া:
পাবনার বেড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ‘দিঘি সুইটস’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক অঞ্জন কুন্ডু নতুন পেচাকোলা গ্রামের শ্রী মাকু কুন্ডু কবিরাজের ছেলে। অভিযানে খোলা অবস্থায় মিষ্টি সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত, নোংরা কার্টুন ব্যবহার করে ফ্রিজে দুই দিন আগের মিষ্টি ও ছানা সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, জনস্বার্থে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।এ সময় স্যানিটারি ইন্সপেক্টর, বেড়া মডেল থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।