মো. সালাউদ্দিন, , চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে মরহুমা সাজেদা মেমোরিয়াল ট্রাস্ট।সোমবার (১৮ মে) সকালে উপজেলার ধলই ইউনিয়নের পূর্ব এনায়েতপুর নূর উল্লাহ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।মরহুমা সাজেদা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান মনিরুল আলম জনি। তিনি বলেন, “মরহুমা সাজেদা মেমোরিয়াল ট্রাস্ট আমার মায়ের নামে গড়ে তোলা একটি সামাজিক ও মানবিক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।