খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে ডুবে আব্দুর রশিদ (৬০) নামে এক নৌকা মাঝি নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার মাইজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ঢেকুরিয়া ইকোপার্ক সংলগ্ন এলাকা থেকে নতুন মাইজবাড়ী চরে নৌকা নিরাপদ স্থানে রাখতে যান আব্দুর রশিদ। এ সময় নৌকা গ্রাফি দেওয়ার সময় পানিতে নেমে তিনি ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।মাইজবাড়ী ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, প্রতিদিন ওই রুটে নৌকা চলাচল করে। নৌকা বাঁধার সময় দুর্ঘটনাটি ঘটে। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ মাঝিকে উদ্ধারে কাজ করছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।