রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষিদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আলম মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু প্রমুখ।পরে উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। একই সঙ্গে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা চাষিদের সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ মাছ উৎপাদনে মৎস্য চাষিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।