ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

খোলা চিঠি

খোলা বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার

খোলা বার্তা অনলাইন গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন ও শুভকামনা জানান।তিনি বলেন, রায়গঞ্জে যোগদানের পর থেকেই তিনি নিয়মিতভাবে খোলা বার্তার প্রকাশনা অনুসরণ করছেন। মাত্র এক বছরের পথচলায় গণমাধ্যমটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে তিনি মনে করেন।অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, “বয়সের তুলনায় অনেক বেশি পরিণত ও সাবলীল উপস্থাপনায় খোলা বার্তা ইতোমধ্যেই রায়গঞ্জের জনমনে একটি চমৎকার স্থান করে নিয়েছে। পাশাপাশি ‘খোলা বার্তা’ নামটিও খুবই প্রাণোজ্জ্বল ও শ্রুতিমধুর।”তিনি আরও বলেন, পথচলার এক বছর পূর্তি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমটির অগ্রযাত্রা আরও বেগবান হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।খোলা বার্তার উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

খোলা বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার