ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা
সর্বশেষ
দীর্ঘ অপেক্ষার অবসান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

দীর্ঘ অপেক্ষার অবসান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইচ্ছুক কর্মীরা সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা ও সিন্ডিকেট বা একচেটিয়া নিয়ন্ত্রণ রোধে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।এখন থেকে অনুমোদিত যেকোনো নিবন্ধিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করানো যাবে—কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে একক আধিপত্য দেওয়া হবে না।ঘোষিত নতুন নীতিমালা অনুযায়ী চার ধাপে কর্মী নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে:১. চাহিদা পত্র সংগ্রহ: মালয়েশিয়া সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো বৈধ রিক্রুটিং এজেন্সি নিজেদের উদ্যোগে মালয়েশিয়া থেকে চাহিদাপত্র সংগ্রহ করতে পারবে।২. কর্মী নির্বাচন: চাহিদা পত্র সংগ্রহকারী এজেন্সি দেশের প্রচলিত আইন মেনে নিজস্ব প্রক্রিয়ায় কর্মী বাছাই ও নির্বাচন করবে।৩. প্রশাসনিক প্রসেসিং: কলিং ভিসা ও ই-ভিসাসহ মালয়েশিয়ার প্রশাসনিক কার্যক্রমের জন্য সরকারি সংস্থা বোয়েসেল এবং নিবন্ধিত ২৫টি 'প্রসেসিং সার্ভিস এজেন্সি' প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।৪. বিএমইটি ক্লিয়ারেন্স: মালয়েশিয়ার প্রশাসনিক ধাপ শেষ হলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি তাদের নিজস্ব লাইসেন্সের অধীনেই কর্মীদের বিএমইটি (BMET) ছাড়পত্র সম্পন্ন করতে পারবে।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এই কাঠামোর মাধ্যমে প্রতিটি এজেন্সির নিজস্ব ব্যবসায়িক স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং কর্মীরাও সহজ ও স্বচ্ছ উপায়ে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
১০ ঘন্টা আগে

রায়গঞ্জে বাবা দিনমজুর, ছেলে হলেন বিসিএস প্রশাসন ক্যাডার

রায়গঞ্জে বাবা দিনমজুর, ছেলে হলেন বিসিএস প্রশাসন ক্যাডার

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

রায়গঞ্জে ‘আপত্তিকর অবস্থায়’ মসজিদের ইমাম আটক, বিয়ের দাবি নারীর

রায়গঞ্জে ‘আপত্তিকর অবস্থায়’ মসজিদের ইমাম আটক, বিয়ের দাবি নারীর

রায়গঞ্জের চান্দাইকোনায় চিরকুট লিখে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

রায়গঞ্জের চান্দাইকোনায় চিরকুট লিখে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

রায়গঞ্জের ধানগড়ায় মাদক সেবনে বাধা, সংঘর্ষে কুপাকুপি, আহত ২

রায়গঞ্জের ধানগড়ায় মাদক সেবনে বাধা, সংঘর্ষে কুপাকুপি, আহত ২

‘মাইক ব্যবহার শিরক’ বক্তব্য ঘিরে বাহাস, আলতাফিয়া দরবার শরীফের পরাজয়

‘মাইক ব্যবহার শিরক’ বক্তব্য ঘিরে বাহাস, আলতাফিয়া দরবার শরীফের পরাজয়

ধুনটে বাবার ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

ধুনটে বাবার ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

বড়লেখায় শিল্পকলার আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন

বড়লেখায় শিল্পকলার আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন

রায়গঞ্জে ৮ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এসএসসিতে শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ

রায়গঞ্জে ৮ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এসএসসিতে শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ

রায়গঞ্জে ব্যবসায়ী অপহরণ-নির্যাতন, যুবদল নেতাসহ আটক দুই

রায়গঞ্জে ব্যবসায়ী অপহরণ-নির্যাতন, যুবদল নেতাসহ আটক দুই

রায়গঞ্জে অসহায় ৪ শিশুর মুখে হাসি, ইঞ্জিনিয়ার সাব্বিরের অর্থায়নে দুর্গাপূজায় মিলল নতুন পোশাক

রায়গঞ্জে অসহায় ৪ শিশুর মুখে হাসি, ইঞ্জিনিয়ার সাব্বিরের অর্থায়নে দুর্গাপূজায় মিলল নতুন পোশাক

ব্যবসায়ী সাকিবকে অপহরণের অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ব্যবসায়ী সাকিবকে অপহরণের অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

সাজেক আজ শূন্য, পর্যটকহীন উপত্যকায় ফের প্রাণ ফেরার আকুল প্রতীক্ষা

সাজেক আজ শূন্য, পর্যটকহীন উপত্যকায় ফের প্রাণ ফেরার আকুল প্রতীক্ষা

রায়গঞ্জে ৯৩ পূজামণ্ডপে নিরাপত্তায় ৬০২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

রায়গঞ্জে ৯৩ পূজামণ্ডপে নিরাপত্তায় ৬০২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

দীর্ঘ অপেক্ষার অবসান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

দীর্ঘ অপেক্ষার অবসান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, ৪৮ উদ্ধার, গ্রেপ্তার ৩

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, ৪৮ উদ্ধার, গ্রেপ্তার ৩

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

ধুনটে মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগ, গ্রেপ্তার ১

ধুনটে মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগ, গ্রেপ্তার ১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বড়লেখায় জালালাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে ১৪টি সেলাই মেশিন বিতরণ

বড়লেখায় জালালাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে ১৪টি সেলাই মেশিন বিতরণ

দেশে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়। নতুন দাম রাত ১২টা থেকে কার্যকর হবে।জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলেও গত পাঁচ মাস দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ মূল্যবৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে সরকার এত দিন দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি।জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানও বেড়েছে। গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও বিপিসির আর্থিক ক্ষতি বিবেচনায় নিয়ে সরকার নতুন মূল্য নির্ধারণ করেছে।

দেশে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
৯ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে পারমাণবিক সংঘাত কি আসন্ন? আপনি কি মনে করেন?

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে পারমাণবিক সংঘাত কি আসন্ন? আপনি কি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ১ জন