ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

মুক্তির আগেই ৪০০ কোটি রুপি আয়ের পথে 'জন নায়াগান'

দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। রাজনীতিতে প্রবেশের আগে শোবিজকে বিদায় জানিয়ে তিনি শেষ অভিনয় করেছিলেন 'জন নায়াগান' সিনেমায়, যা আগামী বছরের শুরুতে মুক্তি পাবে। এই সিনেমায় তাকে একজন রাজনৈতিক নেতার ভূমিকায় দেখা যাবে।

নতুন খবর হলো, মুক্তির দুই মাস আগেই বিজয়ের এই সিনেমা বাণিজ্য মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সাম্প্রতিক কালে আর কোনো তামিল সিনেমা নিয়ে এত আলোচনা হয়নি। বড় অঙ্কের প্রি-রিলিজ ব্যবসার কারণে ছবিটি ইতিমধ্যেই অনুরাগী ও বাণিজ্য বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ছবিটির অগ্রিম আয় যেভাবে বাড়ছে, তা শিগগিরই ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। প্রতিদিনই কোনো না কোনো স্বত্ব বিক্রির মাধ্যমে ছবির আয় হুড়মুড় করে বাড়ছে।

শুধু তামিলনাড়ু থিয়েটারের স্বত্বই ১০০ কোটি রুপির বেশি দামে বিক্রি হয়েছে। বিদেশি স্বত্ব থেকে আয় হয়েছে প্রায় ৮০ কোটি রুপি। সংগীতের স্বত্ব থেকে আয় ৩৫ কোটি রুপি বলে জানা গেছে। এছাড়া, ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব অ্যামাজন প্রাইম ভিডিও ১১০ কোটি রুপিতে অধিগ্রহণ করেছে।

এই প্রাথমিক হিসাব অনুযায়ী, চলচ্চিত্রটির মোট প্রাক-মুক্তি আয় ইতিমধ্যেই ৩২৫ কোটি রুপির অঙ্ক ছাড়িয়ে গেছে। যেহেতু স্যাটেলাইট এবং অন্যান্য অঞ্চলের স্বত্ব এখনো চূড়ান্ত হয়নি, অনুমান অনুযায়ী চূড়ান্ত সংগ্রহ শিগগিরই ৪০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে যাবে।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরেতে আয়োজিত নির্বাচনী সমাবেশে অতিরিক্ত ভিড় ও গরমে সৃষ্টি বিশৃঙ্খলায় পদদলনের ঘটনা ঘটে। যেখানে ৩৯ জনের বেশি মানুষ মারা যান এবং ১৫০ জনের বেশি আহত হন। এ ঘটনার পর 'জন নায়াগান' সিনেমার মুক্তির আলোচনা কিছুটা চাপা পড়ে যায়। গুঞ্জন ছিল, সিনেমাটির মুক্তি স্থগিত হয়ে যেতে পারে।

তবে সব গুঞ্জন উড়িয়ে ৮ নভেম্বর প্রকাশ পেল ছবিটির টাইটেল ট্র্যাক 'থালাপতি কাছেরি'। সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হলো মুক্তির তারিখও। আগামী ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে 'জন নায়াগান'। ছবিটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নরেন ও প্রিয়ামণি।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মুক্তির আগেই ৪০০ কোটি রুপি আয়ের পথে 'জন নায়াগান'

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত