ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে যৌথ অভিযানে দুই ব্যক্তি আটক, ৫ গ্রাম গাঁজা উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে যৌথ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের ব্যবহৃত একটি অটোভ্যানও জব্দ করে থানায় নেওয়া হয়।

গত রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদের প্রায় ১০০ গজ পশ্চিমে গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুবিল ইউনিয়নে দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশের একটি যৌথ দল প্রথমে ওই দুই ব্যক্তিকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে বিষয়টি সলঙ্গা থানা-পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহফিজুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদে যান। সেখানে আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি পোটলা থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের ব্যবহৃত অটোভ্যানসহ থানায় নেওয়া হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে যৌথ অভিযানে দুই ব্যক্তি আটক, ৫ গ্রাম গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে যৌথ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের ব্যবহৃত একটি অটোভ্যানও জব্দ করে থানায় নেওয়া হয়।

গত রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদের প্রায় ১০০ গজ পশ্চিমে গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুবিল ইউনিয়নে দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশের একটি যৌথ দল প্রথমে ওই দুই ব্যক্তিকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে বিষয়টি সলঙ্গা থানা-পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহফিজুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদে যান। সেখানে আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি পোটলা থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের ব্যবহৃত অটোভ্যানসহ থানায় নেওয়া হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত