ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে নূরে মদিনা মডেল মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতীতে নূর মদিনা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুলে ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় এবং ৬০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন মাজিদ তুলে দেওয়া উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে মাওলানা মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলার জিম্মাদার মুফতি আল আমিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুল আজিজ জিহাদী।

অনুষ্ঠানে পবিত্র কোরআন মাজিদের প্রথম সবক উদ্বোধন করেন রৌহা মাদ্রাসার মাওলানা জাহাঙ্গীর আলম। এ সময় শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন মাজিদ তুলে দেওয়া হয় এবং তাঁদের শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় প্রতিষ্ঠানটি দ্বিতীয় স্থান অর্জন করেছে বলে জানানো হয়। নূর মদিনা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে নূরে মদিনা মডেল মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতীতে নূর মদিনা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুলে ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় এবং ৬০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন মাজিদ তুলে দেওয়া উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে মাওলানা মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলার জিম্মাদার মুফতি আল আমিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুল আজিজ জিহাদী।

অনুষ্ঠানে পবিত্র কোরআন মাজিদের প্রথম সবক উদ্বোধন করেন রৌহা মাদ্রাসার মাওলানা জাহাঙ্গীর আলম। এ সময় শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন মাজিদ তুলে দেওয়া হয় এবং তাঁদের শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় প্রতিষ্ঠানটি দ্বিতীয় স্থান অর্জন করেছে বলে জানানো হয়। নূর মদিনা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত