সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেললাইন অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ব্যানার নিয়ে রেললাইনের ওপর অবস্থান করে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের দাবি, লাহিড়ী মোহনপুর রেলস্টেশন ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন যাতায়াতের জন্য রেলপথের ওপর নির্ভরশীল। অথচ গুরুত্বপূর্ণ এ স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাঁদের দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে ঢাকা ও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে স্থানীয়দের। এ অবস্থায় জনস্বার্থ বিবেচনায় দ্রুত আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর দাবি জানান তাঁরা।
লাহিড়ী মোহনপুর স্টেশন মাস্টার রেজওয়ান জানান, প্রায় আড়াই ঘণ্টা রেললাইন অবরোধ থাকায় ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এতে বনলতা, সিল্কসিটি ও পাবনা এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনের চলাচল ব্যাহত হয়। ফলে ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন হলে উল্লাপাড়া ও আশপাশের এলাকার মানুষের রেল যোগাযোগ আরও সহজ হবে। তাই জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর জন্য সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন