ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

খোলা বার্তার প্রতিবেদনে সাড়া দিয়ে রায়গঞ্জে ঘরবন্দী কলিমুদ্দিনকে হুইলচেয়ার দিল জেলা পুলিশ

একটি হুইলচেয়ারের অভাবে দীর্ঘ ছয় বছর ধরে ঘরবন্দী জীবন কাটছিল ষাটোর্ধ্ব কলিমুদ্দিনের। অসুস্থতা, পা ভেঙে যাওয়া আর চরম দারিদ্র্যের কারণে অন্যের সহযোগিতা ছাড়া চলাফেরা করতে পারতেন না তিনি। তাঁকে নিয়ে খোলা বার্তা অনলাইন ও মাল্টিমিডিয়ায় মানবিক প্রতিবেদন প্রকাশের পর অবশেষে তাঁর পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর উদ্যোগে অসহায় কলিমুদ্দিনকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান হুইলচেয়ারটি তাঁর হাতে তুলে দেন। এ সময় রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামানসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

কলিমুদ্দিন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কালীচরণ গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন ধরে অসুস্থতা ও আর্থিক অনটনে মানবেতর জীবন কাটছে তাঁর। একা হাঁটতে গিয়ে পা ভেঙে যাওয়ার পর থেকে চলাচলের সক্ষমতা আরও কমে যায়। একটি হুইলচেয়ারের অভাবে দীর্ঘ ছয় বছর কার্যত ঘরবন্দী ছিলেন তিনি।

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত কলিমুদ্দিন বলেন, 'অনেক দিন ধরে ঘরের মধ্যে পড়ে আছি। নিজের ইচ্ছায় কোথাও যেতে পারতাম না। অন্যের সহযোগিতা ছাড়া চলাফেরা করতে পারতাম না। এখন হুইলচেয়ার পেয়েছি, মনে হচ্ছে আবার একটু চলাফেরা করতে পারব। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাঁদের ভালো করুন।'

কান্নাজড়িত কণ্ঠে তাঁর স্ত্রী রাবেয়া বেগম বলেন, 'স্বামীর কষ্ট চোখের সামনে দেখেছি, কিন্তু অভাবের কারণে কিছুই করতে পারিনি। ছয় বছর ধরে তাঁর চলাফেরার কষ্ট দেখে আসছি। একটি হুইলচেয়ারের খুব প্রয়োজন ছিল। পুলিশ আমাদের সেই প্রয়োজন পূরণ করেছে। আমরা তাঁদের কাছে চিরকৃতজ্ঞ।'

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, 'অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গণমাধ্যমে কলিমুদ্দিনের দুরবস্থার কথা জানতে পেরে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তাঁর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে জেলা পুলিশ সব সময় মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চায়।'

এলাকার শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, 'কলিমুদ্দিন দীর্ঘদিন ধরে চলাচল করতে না পেরে ঘরবন্দী ছিলেন। তাঁর এমন দুরবস্থায় একটি হুইলচেয়ার ছিল খুবই প্রয়োজন। জেলা পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা চাই, এভাবে অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরাও এগিয়ে আসুন।'

একটি হুইলচেয়ার হয়তো সব কষ্ট দূর করতে পারবে না, তবে কলিমুদ্দিনের দীর্ঘদিনের ঘরবন্দী জীবনে নতুন করে চলার সুযোগ তৈরি করবে। খোলা বার্তার মানবিক প্রতিবেদনে সাড়া দিয়ে জেলা পুলিশের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খোলা বার্তার প্রতিবেদনে সাড়া দিয়ে রায়গঞ্জে ঘরবন্দী কলিমুদ্দিনকে হুইলচেয়ার দিল জেলা পুলিশ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত