ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে এইচএসসিতে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সিরাজগঞ্জের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি মাদরাসা, একটি টেকনিক্যাল কলেজ এবং একটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের শ্যামপুর কাজী ইসমাইল হোসেন আলিম মাদরাসা থেকে আটজন, রায়গঞ্জ উপজেলার আমসারা ইসলামিয়া দারুল উলুম ফাজিল মাদরাসা থেকে ২১ জন, একই উপজেলার তেলিজানা আলিম মাদরাসা থেকে ১৫ জন, তাড়াশ উপজেলার দোবিলা ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে ১৪ জন এবং উল্লাপাড়া উপজেলার চন্দ্রগাতি আলিম মাদরাসা থেকে ১৪ জন পরীক্ষায় অংশ নেন। কিন্তু তাদের কেউই পাস করেননি।

এ ছাড়া সদর উপজেলার ছাতিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে তিনজন এবং শহরের এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেননি কেউ।

এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, কলেজে শিক্ষার্থী না থাকায় এবার একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘একজন মাত্র শিক্ষার্থী পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সার্বিক বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বলেন, ‘শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে এইচএসসিতে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত