ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

অধিকারের দাবিতে এক কাতারে ভূমিহীনরা, রায়গঞ্জে ভূমিহীন সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির বার্ষিক সম্মেলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে ভূমিহীন সমিতির সদস্যরা তাঁদের দাবি-দাওয়া সংবলিত ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন।

ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু হাসেম, সহ-সম্পাদক রিনা বেগম ও জাকিয়া বেগম, নিজেরা করি সংস্থার সমন্বয়কারী আছাবুর রহমান, রাজশাহী বিভাগীয় সংগঠক সাইফুরনাহার রত্না, বিশিষ্ট সাংবাদিক দীপক কুমার কর, সমাজসেবক সাইফুল ইসলাম ও রেজাউল করিম দুলাল।

বক্তারা ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা, বাল্য বিয়ে, নারী ও শিশু সহিংসতাসহ সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণনাটক পরিবেশিত হয়। এতে স্থানীয় ভূমিহীন সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

অধিকারের দাবিতে এক কাতারে ভূমিহীনরা, রায়গঞ্জে ভূমিহীন সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জে রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির বার্ষিক সম্মেলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে ভূমিহীন সমিতির সদস্যরা তাঁদের দাবি-দাওয়া সংবলিত ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন।

ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু হাসেম, সহ-সম্পাদক রিনা বেগম ও জাকিয়া বেগম, নিজেরা করি সংস্থার সমন্বয়কারী আছাবুর রহমান, রাজশাহী বিভাগীয় সংগঠক সাইফুরনাহার রত্না, বিশিষ্ট সাংবাদিক দীপক কুমার কর, সমাজসেবক সাইফুল ইসলাম ও রেজাউল করিম দুলাল।

বক্তারা ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা, বাল্য বিয়ে, নারী ও শিশু সহিংসতাসহ সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণনাটক পরিবেশিত হয়। এতে স্থানীয় ভূমিহীন সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত