ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ বছর কলেজটি থেকে মোট ১৬০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩ জন শিক্ষার্থী। কলেজটির পাসের হার ৪৪ দশমিক ৩৮ শতাংশ।
উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা বলেন, “আমাদের প্রত্যাশা ছিল ফলাফল আরও ভালো হবে। ভবিষ্যতেও শিক্ষার মান ও ভালো ফলাফল ধরে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ বছর কলেজটি থেকে মোট ১৬০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩ জন শিক্ষার্থী। কলেজটির পাসের হার ৪৪ দশমিক ৩৮ শতাংশ।
উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা বলেন, “আমাদের প্রত্যাশা ছিল ফলাফল আরও ভালো হবে। ভবিষ্যতেও শিক্ষার মান ও ভালো ফলাফল ধরে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত