ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জের চান্দাইকোনায় চিরকুট লিখে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মোছা. আন্নিশা আক্তার মুনিয়া খাতুন (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুনিয়া ওই এলাকার বাসিন্দা শিক্ষক রইস উদ্দিনের মেয়ে এবং স্থানীয় চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আন্নিশা আক্তার মুনিয়া। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, আত্মহত্যার আগে মুনিয়া একটি চিরকুট লিখে রেখে যায়। তবে এ বিষয়ে পরিবারের সদস্যরা এখনো নিশ্চিত কোনো বক্তব্য দেননি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রায়গঞ্জের চান্দাইকোনায় চিরকুট লিখে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মোছা. আন্নিশা আক্তার মুনিয়া খাতুন (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুনিয়া ওই এলাকার বাসিন্দা শিক্ষক রইস উদ্দিনের মেয়ে এবং স্থানীয় চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আন্নিশা আক্তার মুনিয়া। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, আত্মহত্যার আগে মুনিয়া একটি চিরকুট লিখে রেখে যায়। তবে এ বিষয়ে পরিবারের সদস্যরা এখনো নিশ্চিত কোনো বক্তব্য দেননি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত