দিনাজপুরের অসহায়, ছিন্নমূল ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে ২০০ পিস কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা দিনাজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. মিজানুর রহমান, অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. রুহুল আমীন, দিনাজপুর সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. রুহুল সারওয়ার খান, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. দুলাল হক, সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. হারুন অর রশিদ, শিক্ষা অফিসার মো. সামিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-০১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. সাইফুর রহমান, সদর-০২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. নজির উদ্দীন, জেলার সিও মো. তালেবুর রহমান, ফকিরপাড়া অঞ্চলের আরএম মঞ্জুরুল ইসলাম, ফকিরপাড়া-০২ ব্রাঞ্চ ম্যানেজার সুমন দাস, মহারাজা মোড় ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. নজরুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এসব কম্বল বিতরণ করা হবে।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন