ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, ককটেল বিস্ফোরণ; পিস্তলসদৃশ বস্তু উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে আগুন জ্বালিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ ও পিস্তলসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এছাড়া উপজেলার বিলপাড়া এলাকায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারীপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে নলডাঙ্গা-নাটোর আঞ্চলিক মহাসড়কের শাঁখারীপাড়া মোড়ে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কের ওপর আগুন জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা নলডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অংশ ও পিস্তলসদৃশ একটি বস্তু উদ্ধার করে।

এদিকে, উপজেলার বিলপাড়া এলাকায় রেললাইনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ককটেলসদৃশ বস্তু ও পিস্তলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, ককটেল বিস্ফোরণ; পিস্তলসদৃশ বস্তু উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরের নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে আগুন জ্বালিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ ও পিস্তলসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এছাড়া উপজেলার বিলপাড়া এলাকায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারীপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে নলডাঙ্গা-নাটোর আঞ্চলিক মহাসড়কের শাঁখারীপাড়া মোড়ে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কের ওপর আগুন জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা নলডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অংশ ও পিস্তলসদৃশ একটি বস্তু উদ্ধার করে।

এদিকে, উপজেলার বিলপাড়া এলাকায় রেললাইনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ককটেলসদৃশ বস্তু ও পিস্তলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত