ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

উল্লাপাড়ায় বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু, প্রার্থীদের ব্যাপক আগ্রহ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিজ্ঞান কলেজ সংলগ্ন এবিসি মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. নূর কায়েম সবুজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উল্লাপাড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মুরাদুজ্জামান মুরাদ।

আয়োজক সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের পাশাপাশি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যেও মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট ২৪১টি। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮০টি, ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ৬৭টি এবং সাধারণ সম্পাদক পদে ৯৪টি ফরম বিক্রি হয়েছে।

দলীয় সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের বাছাইয়ের ক্ষেত্রে দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও ব্যক্তিগত স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

উল্লাপাড়ায় বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু, প্রার্থীদের ব্যাপক আগ্রহ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত