সারাদেশে আওয়ামী লীগের আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হাটিকুমরুল ইউনিয়ন শাখা।
বুধবার বিকেলে হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি রেজাউল করিম সেলিমের নেতৃত্বে এবং সদস্য সচিব উসমান মণ্ডলের সঞ্চালনায় মিছিলটি হাটিকুমরুল গোলচত্বরের রাজশাহী মহাসড়ক থেকে শুরু হয়। পরে ঢাকা রোড হয়ে হাটিকুমরুল বাজার প্রদক্ষিণ করে নাটোর রোডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান। এছাড়া হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, সাবেক সাধারণ সম্পাদক শামিম হাসান খান ও সহসভাপতি গোলাম মোস্তফা মেম্বার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু আহমেদ মুস্নি, সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সুজন, যুগ্ম আহ্বায়ক কে এম মেহেদী হাসান সুমন, হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান আমজাদ, সাধারণ সম্পাদক এস এম রাসেল রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন শুভ।
এছাড়া সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক শাহরিয়ার মামুন রাজু, সলঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন, হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউনুস তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে বক্তব্যে সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার বলেন, সলঙ্গা ও উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বরে কেউ নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বিএনপি তা কঠোরভাবে প্রতিহত করবে। প্রয়োজনে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন