ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

“মঙ্গল আলোকে উদ্ভাসিত আমাদের সকল কর্মকাণ্ড”এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী রজতজয়ন্তী নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় পৌর ভাসানী মিলনায়তনে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের উপদেষ্টা মো:রফিকুল ইসলামের সভাপতিত্বে উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাট্যচক্র গ্রুপ থিয়েটারের নাট্যবিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও হাজী মো. আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী মো:আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজ উদ্দিন শেখ,বাংলাদেশ দলিল লেখক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো: আব্দুস সাত্তার বলেন,বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই তিনি সিরাজগঞ্জের সকল সাংস্কৃতিক অঙ্গন কে একটি প্লাটফর্মে বসার ব্যবস্থা করবেন। পাশাপাশি হাজী মো আব্দুস সাত্তার ফাউন্ডেশন আপনাদের পাশে আছে এবং সব সময় থাকবে। নাটক শুধু বিনোদনের মাধ্যম নয় এটি সমাজ পরিবর্তন মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার অন্যতম শক্তিশালী মাধ্যম। নাট্যচক্র গ্রুপ থিয়েটারের ২৫ বছরের পথচলা সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি নাট্যচর্চার মাধ্যমে মানুষের মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমি আশা করি আগামী দিনেও নাট্যচক্র গ্রুপ থিয়েটার নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করবে। সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

উল্লেখ্য: বক্তারা নাট্যচক্র গ্রুপ থিয়েটারের দীর্ঘ ২৫ বছরের সাংস্কৃতিক পথচলার প্রশংসা করেন এবং ভবিষ্যতে নাট্যচর্চার মাধ্যমে সিরাজগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

দুই দিনব্যাপী এ রজতজয়ন্তী উৎসবকে ঘিরে নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত