নেত্রকোনার মদন পৌরসভায় ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে সৃষ্ট মারামারিতে আব্দুল বারেক (৮৫) নামের এক বৃদ্ধ জুলাইযোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বারেক চানগাঁও চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের নাতি আরিফুল ইসলামের (২২) ভাষ্যমতে, ময়মনসিংহ থেকে মদনগামী একটি সিএনজি আসছিলো পরে মদন পৌর ইজারাদাররের ২০ টাকা টোল নিয়ে বাকবিতণ্ডা হয় এক পর্যায় ভাংতি না থাকায় টোল আদায়কারীকে ১ হাজার টাকার নোট দেওয়া হলে তিনি টাকা নিয়ে সরে যাচ্ছিলেন। এ সময় জুলাইযোদ্ধা বারেক মিয়া অটোরিকশা থেকে নেমে টাকার বিষয়ে জানতে চাইলে তাকে ধাক্কা দেওয়া হয় ও মারধর করা হয়। এতে গুরুতর আহত হলে আত্মীয়রা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত আতিকুল ইসলাম (১৯) নামের যুবককে আটক করে পুলিশে দেয়। নিহতের ছেলে শফিকুল বাবার হত্যাকারীর ফাঁসি দাবি করেছেন। মদন থানার ওসি সালাউদ্দিন করিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন