নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকুল এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাম্মী আক্তার।
রোববার (২২ নভেম্বর ২০২৬) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর-এর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার প্রসিকিউশনের প্রেক্ষিতে গাঁজা সেবনের অপরাধে মো: আলিফ (২৩) নামের এক যুবককে ৩ মাসের এবং বিকাশ (৪০) নামের অপর এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের দায়ে মো: রাকিবুল নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদি জনসম্মুখে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাম্মী আক্তার জানান, সমাজ থেকে মাদক নির্মূলে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন