ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

খোলা বার্তার সংবাদে সাড়া, জহুরুয়া বেওয়ার পাশে দাঁড়ালেন আল-আরাফা গ্রুপের চেয়ারম্যান

সিরাজগঞ্জের রায়গঞ্জে অসহায় বৃদ্ধা জহুরুয়া বেওয়ার পাশে দাঁড়িয়েছেন আল-আরাফা গ্রুপের চেয়ারম্যান মুহা. নুরুল ইসলাম উজ্জল। খোলা বার্তা অনলাইনে তাঁর অসহায়ত্ব ও চিকিৎসা সহায়তার প্রয়োজন নিয়ে সংবাদ প্রকাশের পর একটি হুইলচেয়ার উপহার দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে হুইলচেয়ারটি বৃদ্ধা জহুরুয়া বেওয়ার হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি মো. একরামুল হক, খোলা বার্তা অনলাইনের সম্পাদক ও প্রকাশক মো. সাইদুল ইসলাম আবির, খোলা বার্তার স্টাফ রিপোর্টার রাজু আহমেদ, দৈনিক প্রতিদিনের দৃশ্যপটের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. হৃদয় আহম্মেদ লিমন এবং পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস প্রমুখ।

এর আগে গত ৮ নভেম্বর খোলা বার্তা অনলাইনে জহুরুয়া বেওয়ার অসহায়ত্ব ও চিকিৎসা সহায়তার প্রয়োজন নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি নজরে আসার পর আল-আরাফা গ্রুপের চেয়ারম্যান মুহা. নুরুল ইসলাম উজ্জল একটি হুইলচেয়ার পৌঁছে দেন খোলা বার্তা মানবিক টিমের কাছে। পরে সেটি বৃদ্ধার হাতে তুলে দেওয়া হয়।

জহুরুয়া বেওয়া (৭৭) রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই এলাকার বাসিন্দা। জীবনের শেষ বয়সে এসে নানা শারীরিক জটিলতায় চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে তাঁর। চোখে ছানি পড়ায় দৃষ্টিশক্তি হারিয়েছেন। হঠাৎ পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় স্বাভাবিক চলাফেরাও করতে পারেন না। স্বামী মারা যাওয়ার পর একাকী জীবন কাটছে তাঁর।

হুইলচেয়ার পেয়ে চলাফেরায় কিছুটা স্বস্তি পাবেন অসহায় এই বৃদ্ধা। তবে এখনো তাঁর চোখের ছানি অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসার সহায়তা প্রয়োজন।

জহুরুয়া বেওয়ার অসহায়ত্বের কথা বিবেচনা করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় আল-আরাফা গ্রুপের চেয়ারম্যান মুহা. নুরুল ইসলাম উজ্জলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা। একই সঙ্গে তাঁর চোখের ছানি অপারেশন ও চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানান তাঁরা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

খোলা বার্তার সংবাদে সাড়া, জহুরুয়া বেওয়ার পাশে দাঁড়ালেন আল-আরাফা গ্রুপের চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত