সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রবীণ কুমার গুন (লিটন)। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মুক্তার হোসেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভূঞাগাঁতী এলাকায় প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৮২ জন। নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে প্রবীণ কুমার গুন (লিটন) ছাতা প্রতীকে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রাজ্জাক চেয়ার প্রতীকে ১১০ ভোট এবং মো. আলম শেখ সিএনজি প্রতীকে ৩৪ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মুক্তার হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল হাদী মোরগ প্রতীকে পেয়েছেন ১৩৪ ভোট।
সহসাধারণ সম্পাদক পদে টিউবওয়েল প্রতীকে ১৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন মো. আরিফ হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. নয়ন তালুকদার আম প্রতীকে পেয়েছেন ১২৬ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. আফাল হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সুলতান হোসেন সেলিং ফ্যান প্রতীকে পেয়েছেন ১২৮ ভোট।
অর্থ সম্পাদক পদে রিকশা প্রতীকে ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম তালগাছ প্রতীকে পেয়েছেন ১২৬ ভোট।
সড়ক সম্পাদক পদে ট্রাক প্রতীকে ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সাইদুল ফকির ভেকু প্রতীকে পেয়েছেন ৮ ভোট।
নির্বাচনে বিজয়ী প্রার্থীদের কাছে সমিতির সদস্যদের প্রত্যাশা, তাঁরা ঐক্যবদ্ধভাবে মালিকদের স্বার্থ রক্ষা, সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন