ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটের যুগিগাতী চারমাথায় বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরণের অভিযোগ

ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরণের অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলার যুগিগাতী চারমাথা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন স্থানে আগুন জ্বলতে ও বিস্ফোরণের চিহ্ন দেখতে পান তারা। তাদের ধারণা, সেখানে পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দায়ী করে অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে ধুনট থানার এএসআই শাহজাহান আলী বলেন, বড় ধরনের কোনো ঘটনার আলামত পাওয়া যায়নি। শিশুদের ফটকা ফোটানোর শব্দও হতে পারে।

তবে পুলিশের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ। তিনি দাবি করেন, এটি ফটকার শব্দ নয়, বরং পেট্রোলবোমা হামলার ঘটনা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করে তিনি ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে প্রশাসনের যথাযথ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার পর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ধুনটের যুগিগাতী চারমাথায় বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরণের অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলার যুগিগাতী চারমাথা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন স্থানে আগুন জ্বলতে ও বিস্ফোরণের চিহ্ন দেখতে পান তারা। তাদের ধারণা, সেখানে পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দায়ী করে অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে ধুনট থানার এএসআই শাহজাহান আলী বলেন, বড় ধরনের কোনো ঘটনার আলামত পাওয়া যায়নি। শিশুদের ফটকা ফোটানোর শব্দও হতে পারে।

তবে পুলিশের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ। তিনি দাবি করেন, এটি ফটকার শব্দ নয়, বরং পেট্রোলবোমা হামলার ঘটনা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করে তিনি ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে প্রশাসনের যথাযথ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার পর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত