সিরাজগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার শহিদগঞ্জ বন্ধু কনসোর্টিয়াম ও ফাউন্ডেশন উদ্যোগে এই ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মানুষের প্রতি ভালোবাসা,দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।অর্থের অভাবে কোনো মানুষ যেনো চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেটিই আমাদের প্রত্যাশা।একজন মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে পারলে তার পরিবারেও আনন্দের আলো ফিরে আসে।
আমরা চাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসুন।ভবিষ্যতেও মানুষের কল্যাণে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন,বন্ধু কনসোর্টিয়াম ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো:রহুল আমিন,উপদেষ্টা নাঈম মাহমুদ সৈকত,সদস্য আল নোমান শাহবাজ,সদস্য আহমেদ সোহাগ,মো: আশরাফুল ইসলাম,মো:রাকিবুল ইসলাম,বাপ্পি সরকার,মো:হাফিজুল ইসলাম।
উল্লেখ্য: সিরাজগঞ্জ পৌর এলাকায় শহিদগঞ্জ বন্ধু কনসোর্টিয়াম ও ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রায় দুই শতাধিক মানুষ কে চশমা,ওষুধ সহ ফ্রি চক্ষু সেবা দেওয়া হয়।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন