ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

প্রথম দিনেই রায়গঞ্জ-সলঙ্গায় বিএনপির মনোনয়ন ফরম তুললেন ৬৭জন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের প্রথম দিনেই ৬৬ জন প্রার্থী ফরম উত্তোলন করেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ভূঞাগাতী বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. ভিপি আয়নুল হক।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের সভাপতিত্বে এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথম দিনেই ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ১৩ জন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৪৭ জন মনোনয়নপ্রত্যাশী ফরম উত্তোলন করেছেন। সব মিলিয়ে ৬৭টি মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

ফরম বিতরণ ও উত্তোলনের এ তথ্য নিশ্চিত করেছেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা।

প্রথম দিনেই বিপুলসংখ্যক মনোনয়নপ্রত্যাশীর ফরম উত্তোলনকে কেন্দ্র করে উপজেলার ৯টি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

প্রথম দিনেই রায়গঞ্জ-সলঙ্গায় বিএনপির মনোনয়ন ফরম তুললেন ৬৭জন

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের প্রথম দিনেই ৬৬ জন প্রার্থী ফরম উত্তোলন করেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ভূঞাগাতী বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. ভিপি আয়নুল হক।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের সভাপতিত্বে এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথম দিনেই ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ১৩ জন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৪৭ জন মনোনয়নপ্রত্যাশী ফরম উত্তোলন করেছেন। সব মিলিয়ে ৬৭টি মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

ফরম বিতরণ ও উত্তোলনের এ তথ্য নিশ্চিত করেছেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা।

প্রথম দিনেই বিপুলসংখ্যক মনোনয়নপ্রত্যাশীর ফরম উত্তোলনকে কেন্দ্র করে উপজেলার ৯টি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত