ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

দিনাজপুরে পাঁচশত প্রান্তিক কৃষককে কৃষি উপকরণ বিতরণ করলো এনসিসি ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে দিনাজপুরের পাঁচশত প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। 

শুক্রবার দিনাজপুর একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

 উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাংকটির নিয়মিত কৃষি সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর - ৩ আসনের  জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি 

 বলেন, "করপোরেট প্রতিষ্ঠান হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণের যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। দিনাজপুরের সন্তান হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম স্ব-উদ্যোগে এলাকার কৃষকদের জন্য এ ব্যবস্থা করেছেন, এজন্য তাঁকে ধন্যবাদ জানাই।" এ সময় তিনি উল্লেখ করেন বর্তমান সরকার উত্তরবঙ্গের কৃষিখাতের উন্নয়নে ৩ হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ দিয়েছে।

সভাপতির বক্তব্যে মোঃ জাকির আনাম বলেন, দিনাজপুরের সন্তান হিসেবে সবসময় এ অঞ্চলের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি।পাশাপাশি আগামীতে দিনাজপুরের jকবরস্থানগুলোতে সোলার লাইট স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল  বলেন, এনসিসি ব্যাংকের মতো করপোরেট প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধতা থেকে কৃষকদের কথা ভাবছে, এটি অত্যন্ত ইতিবাচক দিক। জাকির আনাম শুধু একজন ব্যাংকার নন, তিনি এবং তাঁর পরিবার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কাজে জড়িত আছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুরভী আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কেরামত আলী, এনসিসি ব্যাংক পিএলসি রাজশাহী শাখার এসএভিপি ও ব্যবস্থাপক মো. কামাল হোসেন এবং দিনাজপুর শাখার এভিপি ও ব্যবস্থাপক মোঃ কাওসার হাবীব।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

দিনাজপুরে পাঁচশত প্রান্তিক কৃষককে কৃষি উপকরণ বিতরণ করলো এনসিসি ব্যাংক

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত