সিরাজগঞ্জ জেলাকে ছানিমুক্ত করার লক্ষ্যে নেওয়া হয়েছে ঐতিহাসিক উদ্যোগ।
শনিবার (২১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড.এম এ মুহিত এমপি।
এসময় জেলা প্রশাসক মো:আমিনুল ইসলাম,পুলিশ সুপার মো:সাইফুল ইসলাম,সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: নুরুল আমীন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, দেশব্যাপী ছানিযুক্ত রোগীদের দৃষ্টি ফিরিয়ে দিতে ছানিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় প্রথম উদ্বোধন কার্যক্রম করে অনেক ভালো লাগছে।জেলার ছানিযুক্ত রোগীদের ছানিমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উপকার পাবে সাধারণ মানুষ। আগামী ২ বছরের মধ্যে সিরাজগঞ্জ জেলার রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের মাধ্যমে সিরাজগঞ্জকে ছানিমুক্ত করবো ইনশাআল্লাহ। পাশাপাশি সিরাজগঞ্জ সহ সারা বাংলাদেশে আমাদের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন