ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে সাত দিন ধরে ক্ষত নিয়ে ঘুরছে কুকুর, পাশে দাঁড়াবে কে?

শরীরজুড়ে ক্ষত, ক্ষতস্থান থেকে ঝরছে রক্ত ও পুঁজ। দুর্বল শরীর নিয়ে কখনো এদিক-সেদিক ছুটছে, আবার কখনো মানুষের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকছে একটি মধ্যবয়সী কুকুর। যেন নীরবে নিজের যন্ত্রণার কথা জানিয়ে চিকিৎসার আকুতি জানাচ্ছে নির্বাক প্রাণীটি।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় গত সাত দিন ধরে এমন অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে কুকুরটিকে। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এসে বারবার ভবনের দিকে তাকাচ্ছে সে। ঠিকমতো খাবারও জুটছে না তার। অসুস্থতা আর ক্ষুধায় ক্রমেই দুর্বল হয়ে পড়ছে প্রাণীটি।

কথা বলতে পারে না, নিজের কষ্টের কথাও কাউকে বোঝাতে পারে না। তবু তার ক্ষতবিক্ষত শরীর আর অসহায় চলাফেরা দেখলে যে কারও মনে মায়া জাগে। প্রয়োজন শুধু একটু মানবিকতা ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা।

এ অবস্থায় কুকুরটির চিকিৎসায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রাণিপ্রেমী ও সমাজের বিত্তবানদের অসহায় প্রাণীটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

একটি প্রাণেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। তাই অবহেলা নয়, দ্রুত চিকিৎসার মাধ্যমে কুকুরটির কষ্ট লাঘবে প্রয়োজন সম্মিলিত মানবিক উদ্যোগ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে সাত দিন ধরে ক্ষত নিয়ে ঘুরছে কুকুর, পাশে দাঁড়াবে কে?

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

শরীরজুড়ে ক্ষত, ক্ষতস্থান থেকে ঝরছে রক্ত ও পুঁজ। দুর্বল শরীর নিয়ে কখনো এদিক-সেদিক ছুটছে, আবার কখনো মানুষের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকছে একটি মধ্যবয়সী কুকুর। যেন নীরবে নিজের যন্ত্রণার কথা জানিয়ে চিকিৎসার আকুতি জানাচ্ছে নির্বাক প্রাণীটি।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় গত সাত দিন ধরে এমন অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে কুকুরটিকে। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এসে বারবার ভবনের দিকে তাকাচ্ছে সে। ঠিকমতো খাবারও জুটছে না তার। অসুস্থতা আর ক্ষুধায় ক্রমেই দুর্বল হয়ে পড়ছে প্রাণীটি।

কথা বলতে পারে না, নিজের কষ্টের কথাও কাউকে বোঝাতে পারে না। তবু তার ক্ষতবিক্ষত শরীর আর অসহায় চলাফেরা দেখলে যে কারও মনে মায়া জাগে। প্রয়োজন শুধু একটু মানবিকতা ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা।

এ অবস্থায় কুকুরটির চিকিৎসায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রাণিপ্রেমী ও সমাজের বিত্তবানদের অসহায় প্রাণীটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

একটি প্রাণেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। তাই অবহেলা নয়, দ্রুত চিকিৎসার মাধ্যমে কুকুরটির কষ্ট লাঘবে প্রয়োজন সম্মিলিত মানবিক উদ্যোগ।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত