আসন্ন ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এ সময় ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হাফিজুর রহমান।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে হাফিজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। বিশেষ করে রায়গঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। দায়িত্ব পেলে ধানগড়া ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সাধারণ মানুষের পাশে থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।’
তিনি আরও বলেন, দলের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রেখে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চান।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ উপজেলা ও পৌর বিএনপির সাবেক ও বর্তমান নেতারা। এছাড়া বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন