ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

কাজিপুরে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে রাবেয়া ফাউন্ডেশন

মানবিকতা, ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে যাচ্ছে কাজিপুরের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া ফাউন্ডেশন।

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মানুষের কাছে রাবেয়া ফাউন্ডেশন বর্তমানে একটি পরিচিত ও আস্থার নাম। বিশেষ করে যমুনার দুর্গম চরাঞ্চলের অবহেলিত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সংগঠনটি হয়ে উঠেছে মানবিক সহায়তার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

মা ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা এবং জন্মস্থানের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে ২০২২ সালে মায়ের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে রাবেয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।

প্রতিষ্ঠার পর থেকেই কাজিপুর উপজেলার অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। নানা ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে রাবেয়া ফাউন্ডেশন।

সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য হলো অসহায় মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে বিধবা ও অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন ও ছাগল বিতরণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি চলাচলে অক্ষম ব্যক্তিদের দেওয়া হচ্ছে হুইলচেয়ার এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসাসহায়তার উদ্যোগ।

এছাড়াও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, পবিত্র ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণসহ বছরজুড়েই বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ানোই নয়, সামাজিক অবক্ষয় রোধ এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতেও কাজ করছে রাবেয়া ফাউন্ডেশন। এলাকার যুব ও ছাত্রসমাজকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণের পাশাপাশি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান করছে সংগঠনটি।

ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও রয়েছে রাবেয়া ফাউন্ডেশনের বিশেষ অবদান। সিরাজগঞ্জ, বগুড়াসহ বিভিন্ন এলাকার একাধিক মসজিদ ও মাদ্রাসায় নিয়মিত অনুদান প্রদানের পাশাপাশি এসি, জেনারেটর, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। এসব উদ্যোগের মাধ্যমে ধর্মীয় শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংগঠনটি।

রাবেয়া ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড, নিরলস পরিশ্রম ও স্বচ্ছ সেবামূলক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ করে সংগঠনটি। সরকারি নিবন্ধন অর্জনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা লাভ করেছে।

রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে সংগঠনের সদস্যরা নিজেদের শ্রম, সময় ও আন্তরিকতা দিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যন্ত চরাঞ্চলসহ কাজিপুরের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে মানবিক সহায়তা।

মানুষের বিপদে পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানো এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে রাবেয়া ফাউন্ডেশন।

আগামী দিনে নিজেদের কর্মপরিধি আরও বিস্তৃত করে একটি সুখী, সমৃদ্ধ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছে সংগঠনটি।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কাজিপুরে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে রাবেয়া ফাউন্ডেশন

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত