ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

ভদ্রঘাট ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করতে চান সাধারণ সম্পাদক প্রার্থী ইসমাইল হোসেন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন ইউনিয়ন বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন।

রোববার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. ইসমাইল হোসেন বলেন, শুধু স্বৈরাচার আমলের গত ১৭ বছর নয়, ছাত্রজীবন থেকেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক কারণে আমার নামে পাঁচটি মামলা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি নির্বাচনের সময় আমার বাড়িঘরেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটানো হয়।

তিনি আরও বলেন, আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে পারলে দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করব। পাশাপাশি সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব। এ জন্য দলের নেতাকর্মীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ভদ্রঘাট ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করতে চান সাধারণ সম্পাদক প্রার্থী ইসমাইল হোসেন

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন ইউনিয়ন বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন।

রোববার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. ইসমাইল হোসেন বলেন, শুধু স্বৈরাচার আমলের গত ১৭ বছর নয়, ছাত্রজীবন থেকেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক কারণে আমার নামে পাঁচটি মামলা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি নির্বাচনের সময় আমার বাড়িঘরেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটানো হয়।

তিনি আরও বলেন, আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে পারলে দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করব। পাশাপাশি সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব। এ জন্য দলের নেতাকর্মীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত