ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

সলঙ্গায় দলিল লেখক সমিতির সদস্য মরহুম আব্দুল আলীম শেখের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় দলিল লেখক সমিতির সদস্য মরহুম আব্দুল আলীম শেখের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বাদ জোহর সলঙ্গা দলিল লেখক সমিতির উদ্যােগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মরহুম আব্দুল আলীম শেখ সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের দাদনপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে ও সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন। তিনি গত ১৫ তারিখে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

দলিল লেখার পেশায় মরহুম আব্দুল আলীম শেখের অবদান ছিল দীর্ঘদিনের, তিনি প্রায় ২০ বছর অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে এ পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে সহকর্মীদের সঙ্গে আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে গেছেন। সলঙ্গা দলিল লেখক সমিতির হলরুমে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির

আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ হেল কাফি, আব্দুল বারী আকন্দ, আলহাজ্ব আবদুর রহমান, আলহাজ্ব আবদুর রশিদ, আলহাজ্ব আব্দুল অজেদ, আবদুর রাজ্জাক, শাহ আলম, আমজাদ হোসেন, আকতার হোসেন, রাশেদুল ইসলাম ,সেলিম রেজাসহ দলিল লেখক সমিতির অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাতে মরহুম আব্দুল আলীম শেখের বিদেহী আত্মার মাগফেরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকতাপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়। পাশাপাশি সকল প্রয়াত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সলঙ্গায় দলিল লেখক সমিতির সদস্য মরহুম আব্দুল আলীম শেখের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের সলঙ্গায় দলিল লেখক সমিতির সদস্য মরহুম আব্দুল আলীম শেখের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বাদ জোহর সলঙ্গা দলিল লেখক সমিতির উদ্যােগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মরহুম আব্দুল আলীম শেখ সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের দাদনপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে ও সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন। তিনি গত ১৫ তারিখে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

দলিল লেখার পেশায় মরহুম আব্দুল আলীম শেখের অবদান ছিল দীর্ঘদিনের, তিনি প্রায় ২০ বছর অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে এ পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে সহকর্মীদের সঙ্গে আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে গেছেন। সলঙ্গা দলিল লেখক সমিতির হলরুমে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির

আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ হেল কাফি, আব্দুল বারী আকন্দ, আলহাজ্ব আবদুর রহমান, আলহাজ্ব আবদুর রশিদ, আলহাজ্ব আব্দুল অজেদ, আবদুর রাজ্জাক, শাহ আলম, আমজাদ হোসেন, আকতার হোসেন, রাশেদুল ইসলাম ,সেলিম রেজাসহ দলিল লেখক সমিতির অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাতে মরহুম আব্দুল আলীম শেখের বিদেহী আত্মার মাগফেরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকতাপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়। পাশাপাশি সকল প্রয়াত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত