বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামাল সরকার (৫০) ও মো. বেলাল হোসেন সরকার (৫৫)।
রোববার (২২ নভেম্বর) বিকালে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার ও যুগীগাতি চারমাথা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কামাল সরকার উপজেলার রুদ্রবাড়ীয়া গ্রামের মৃত মোজদার হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের সমর্থক। বেলাল হোসেন সরকার বিশ্বহরিগাছা গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে। তিনি চৌকিবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ নভেম্বর ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।
মামলায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, সাবেক মেয়র এ জি এম বাদশাহ এবং এম এ তারেক হেলালসহ ৬০ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, ওই মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় কামাল সরকার ও বেলাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার তাঁদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন