ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

উল্লাপাড়ায় ৫০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, পাশে থাকার আহ্বান এমপি রফিকুল ইসলামের

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং তাঁরা সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাঁদের অবহেলা কিংবা করুণার চোখে না দেখে ভালোবাসা, সম্মান ও মর্যাদার সঙ্গে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি তাঁদের সুপ্ত প্রতিভা বিকাশ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এবিসি মাঠে দোস্ত এইড সোসাইটির উদ্যোগে আয়োজিত হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা, শিক্ষা, চিকিৎসা ও চলাচলের সুযোগ নিশ্চিত করা গেলে তাঁরাও স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবেন। তাঁদের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক ও সামাজিক কর্তব্য।

তিনি উল্লাপাড়াসহ দেশের বিভিন্ন এলাকায় দোস্ত এইড সোসাইটির মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দোস্ত এইড সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কোহিনুর আলম চৌধুরী বলেন, দোস্ত এইড একটি অরাজনৈতিক মানবিক প্রতিষ্ঠান। এটি কোনো ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে না। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিনামূল্যে টিউবওয়েল, ঈদসামগ্রী, হুইলচেয়ার ও চিকিৎসাসামগ্রীসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। সমাজের অসহায় মানুষের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠানটি সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবে। অনুষ্ঠানে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ৫০টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, দোস্ত এইড সোসাইটির অঞ্চলপ্রধান আবুল কায়েস, ব্যবসায়ী আলাউদ্দিন আল আজাদ, পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

উল্লাপাড়ায় ৫০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, পাশে থাকার আহ্বান এমপি রফিকুল ইসলামের

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত