নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত এবং ভুক্তভোগীদের সুরক্ষার আহ্বানে দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে অধিদপ্তরের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে বিদ্যমান আইন ও সামাজিক আন্দোলন বিষয়ে এ আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য ছিল, 'নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই; ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দেই এবং দায়মুক্তির অবসান ঘটাই।'
জাতীয় মহিলা সংস্থা, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, আরডিআরএস, এমবিএসকে, পল্লীশ্রী ও সিডিএ দিনাজপুরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোর্শেদ আলী খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহা. আব্দুল ওয়াহেদ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর এডিপির প্রোগ্রাম অফিসার এস্টেলা সোরেন, স্পনসরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার প্যাট্রিক রুরাম, এমবিএসকের মোরশেদা মলি, পল্লীশ্রী, জাতীয় মহিলা সংস্থা ও সিডিএর প্রতিনিধিরা। এ ছাড়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে দীপ্তি ফাউন্ডেশন, কারিতাস, এমএনডিএফ, ইএসডিও, আলোহা, সনাক এবং দিনাজপুরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলোর কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন জোরদার এবং ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন