সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মো: আফছার উদ্দিন তাঁর উত্তোলনকৃত দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আজ বুধবার দুপুরে উল্লাপাড়া-সলঙ্গার সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর নির্দেশনায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারের কাছে তিনি মনোনয়ন ফরমটি দাখিল করেন।
এ সময় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দ এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন থেকে আগত বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দ-সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মো: আফছার উদ্দিন রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন