ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

উল্লাপাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের স্টেশন এলাকার মহাসড়কের ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ও এক যাত্রীর মৃত্যু হয়।

নিহতরা হলেন উল্লাপাড়া পৌর শহরের ঘোষঘাতী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সিএনজি চালক মোন্নাফ (৩৮) এবং একই গ্রামের বাসু পালের ছেলে চন্দন পাল (৫০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওভারব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় সি-লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি টি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজি চালক মোন্নাফ ও যাত্রী চন্দন পাল ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে উল্লাপাড়া থানা ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেন। একই গ্রামের দুই বাসিন্দার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

উল্লাপাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের স্টেশন এলাকার মহাসড়কের ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ও এক যাত্রীর মৃত্যু হয়।

নিহতরা হলেন উল্লাপাড়া পৌর শহরের ঘোষঘাতী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সিএনজি চালক মোন্নাফ (৩৮) এবং একই গ্রামের বাসু পালের ছেলে চন্দন পাল (৫০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওভারব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় সি-লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি টি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজি চালক মোন্নাফ ও যাত্রী চন্দন পাল ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে উল্লাপাড়া থানা ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেন। একই গ্রামের দুই বাসিন্দার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত