সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান, আমিনুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও খামারিরা।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে পশুপালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং এ খাতের রপ্তানি সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন