ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

ঠাকুরগাঁও সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১১৯ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা সিরাপের সিজার মূল্য ৩৫ হাজার ৭০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দেরহাট বিওপির সদস্যরা বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁও সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১১৯ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা সিরাপের সিজার মূল্য ৩৫ হাজার ৭০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দেরহাট বিওপির সদস্যরা বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত