ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

নগরকান্দায় ছোট পুঁটি মাছ থেকে শুঁটকি উৎপাদন, বাড়তি আয়ের সম্ভাবনা

তুলনামূলক কম বাজারমূল্যের ছোট পুঁটি মাছ থেকে শুঁটকি তৈরি করে বাড়তি আয়ের সম্ভাবনা তৈরি করেছেন ফরিদপুরের নগরকান্দার মৎস্যচাষি বাচ্চু শেখ। পুকুর ও বিল থেকে আহরিত ছোট পুঁটি মাছ ফেলে না রেখে প্রাকৃতিক সূর্যালোকে শুকিয়ে শুঁটকি তৈরি করছেন তিনি। তাঁর এ উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করেছেন নগরকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার।

সরেজমিনে দেখা যায়, পুকুরপাড়ে বিশেষভাবে তৈরি মাচায় সারি সারি বিছিয়ে রাখা হয়েছে ছোট পুঁটি মাছ। প্রাকৃতিক সূর্যালোকে শুকিয়ে তৈরি করা হচ্ছে শুঁটকি। বাচ্চু শেখের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি মণ শুঁটকি বিক্রি হচ্ছে প্রায় ১৫ হাজার টাকায়। এতে তুলনামূলক কম বাজারমূল্যের ছোট মাছ থেকেও বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে।

পরিদর্শনকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার শুঁটকি তৈরির পরিবেশ, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও সংরক্ষণপদ্ধতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বাচ্চু শেখের সঙ্গে কথা বলেন এবং শুঁটকির গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

মৎস্য কর্মকর্তার মতে, ছোট মাছের যথাযথ ব্যবহার ও মূল্য সংযোজনের মাধ্যমে মৎস্যচাষিদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে শুঁটকি উৎপাদনের ক্ষেত্রে পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যসম্মত শুকানোর পদ্ধতি এবং সঠিক সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

সংশ্লিষ্টদের মতে, ছোট মাছের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টির পাশাপাশি মাছের অপচয় কমানো সম্ভব। যথাযথ প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মত উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে এ ধরনের উদ্যোগ স্থানীয় মৎস্য খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নগরকান্দায় ছোট পুঁটি মাছ থেকে শুঁটকি উৎপাদন, বাড়তি আয়ের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

তুলনামূলক কম বাজারমূল্যের ছোট পুঁটি মাছ থেকে শুঁটকি তৈরি করে বাড়তি আয়ের সম্ভাবনা তৈরি করেছেন ফরিদপুরের নগরকান্দার মৎস্যচাষি বাচ্চু শেখ। পুকুর ও বিল থেকে আহরিত ছোট পুঁটি মাছ ফেলে না রেখে প্রাকৃতিক সূর্যালোকে শুকিয়ে শুঁটকি তৈরি করছেন তিনি। তাঁর এ উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করেছেন নগরকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার।

সরেজমিনে দেখা যায়, পুকুরপাড়ে বিশেষভাবে তৈরি মাচায় সারি সারি বিছিয়ে রাখা হয়েছে ছোট পুঁটি মাছ। প্রাকৃতিক সূর্যালোকে শুকিয়ে তৈরি করা হচ্ছে শুঁটকি। বাচ্চু শেখের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি মণ শুঁটকি বিক্রি হচ্ছে প্রায় ১৫ হাজার টাকায়। এতে তুলনামূলক কম বাজারমূল্যের ছোট মাছ থেকেও বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে।

পরিদর্শনকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার শুঁটকি তৈরির পরিবেশ, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও সংরক্ষণপদ্ধতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বাচ্চু শেখের সঙ্গে কথা বলেন এবং শুঁটকির গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

মৎস্য কর্মকর্তার মতে, ছোট মাছের যথাযথ ব্যবহার ও মূল্য সংযোজনের মাধ্যমে মৎস্যচাষিদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে শুঁটকি উৎপাদনের ক্ষেত্রে পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যসম্মত শুকানোর পদ্ধতি এবং সঠিক সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

সংশ্লিষ্টদের মতে, ছোট মাছের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টির পাশাপাশি মাছের অপচয় কমানো সম্ভব। যথাযথ প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মত উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে এ ধরনের উদ্যোগ স্থানীয় মৎস্য খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত