ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

বারহাট্টায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন, আ. লীগের বিরুদ্ধে অভিযোগ

নেত্রকোনার বারহাট্টায় গভীর রাতে চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বামনগাঁও বাজারে অবস্থিত চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বারহাট্টায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন, আ. লীগের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনার বারহাট্টায় গভীর রাতে চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বামনগাঁও বাজারে অবস্থিত চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত