ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও শোষণবিরোধী সংগ্রামের আপসহীন নেতা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে যিনি ‘মজলুম জননেতা’ ও ‘লাল মাওলানা’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন, উপমহাদেশের রাজনীতিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মওলানা ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়।

জন্ম ও কর্মজীবন

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। সিরাজগঞ্জে জন্ম হলেও জীবনের দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। সাধারণ মানুষের অধিকার আদায়, কৃষক-শ্রমিকের মুক্তি এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেন তিনি।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

১৯১১ সালে মওলানা মোহাম্মদ আলীর সান্নিধ্যে এসে রাজনীতিতে যুক্ত হন ভাসানী। ১৯১৭-১৮ সালে রেশমি রুমাল আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯১৯ সালে কারাবরণ করেন। পরবর্তী সময়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাহচর্যে স্বরাজ, খিলাফত ও অসহযোগ আন্দোলনে যুক্ত হন।

১৯২৫ থেকে ১৯২৭ সাল পর্যন্ত আসাম ও পূর্ব বাংলায় কৃষক-মজুরদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠন গড়ে তোলেন। জমিদার ও সুদখোর মহাজনদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন। ১৯২৮ সালে কলকাতায় খিলাফত সম্মেলন এবং ১৯২৯ সালে আসামের ভাসান চরে কৃষক-প্রজা সম্মেলনে অংশ নেন।

রাজনীতিতে ঐতিহাসিক ভূমিকা

১৯৩৬ সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগ দেন এবং আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৩৭ সালে আসামের কুখ্যাত ‘লাইন প্রথা’র বিরুদ্ধে আন্দোলন করেন। একই বছর আসাম প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব বাংলায় ফিরে আসেন। ১৯৪৮ সালের ১৭ মার্চ পূর্ব বাংলার ব্যবস্থাপক সভায় বাংলা ভাষার পক্ষে সাহসী অবস্থান নেন। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন এবং দলটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

১৯৫৫ সালের ১৫ জুন পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে পল্টন ময়দানে ঐতিহাসিক জনসভা করেন। ১৯৫৭ সালের ৬ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঐতিহাসিক কাগমারী সম্মেলন। সেখানে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর উদ্দেশে তাঁর দেওয়া ‘আসসালামু আলাইকুম’ বক্তব্য তৎকালীন রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

একই বছর রাজনৈতিক মতবিরোধের জেরে আওয়ামী লীগ ত্যাগ করেন তিনি। পরে ২৬ জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন।

মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন, শোষিত মানুষের পক্ষে আপসহীন অবস্থান এবং সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম তাঁকে উপমহাদেশের রাজনীতিতে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তাঁর জীবন ও কর্ম আজও অধিকার আদায়ের সংগ্রামে প্রেরণা জোগায়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত