ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

তাড়াশ উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটি গঠন

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে নুরুনাহার খাতুন মিনতিকে আহ্বায়ক এবং মোছা. ইলা খাতুনকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মুহুরি অফিসসংলগ্ন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলীর বাসভবনের সামনে মহিলা দলের জরুরি সভায় এ কমিটি ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি ও সাধারণ সম্পাদক এলেমা বেগম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ. এম. শাহ আলম ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহাদাৎ হোসেন।

এ ছাড়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি মেরি বেগম, সাংগঠনিক সম্পাদক জোসনা মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

তাড়াশ উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে নুরুনাহার খাতুন মিনতিকে আহ্বায়ক এবং মোছা. ইলা খাতুনকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মুহুরি অফিসসংলগ্ন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলীর বাসভবনের সামনে মহিলা দলের জরুরি সভায় এ কমিটি ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি ও সাধারণ সম্পাদক এলেমা বেগম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ. এম. শাহ আলম ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহাদাৎ হোসেন।

এ ছাড়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি মেরি বেগম, সাংগঠনিক সম্পাদক জোসনা মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত