ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে যমুনার তীরে উৎসবমুখর পরিবেশে সূর্যপূজা উদ্‌যাপিত

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জে উদ্‌যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সূর্যপূজা বা ছটপূজা।

এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে শহরের যমুনা নদীর তীরে জড়ো হন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। পূজা ও প্রার্থনায় মুখর হয়ে ওঠে নদীর তীর।

পূজার রীতি অনুযায়ী, টানা ৩৬ ঘণ্টা উপবাস থেকে নদীতে নেমে সূর্য দেবতার উদ্দেশে প্রার্থনা করেন ভক্তরা। প্রথম দিন বিকেলে সূর্যাস্ত পর্যন্ত পানিতে দাঁড়িয়ে চলে প্রার্থনা। পরদিন ভোরে সূর্যোদয়ের আগমুহূর্ত থেকে সূর্য দেবতার উদ্দেশে পূজা ও অর্ঘ্য নিবেদন করা হয়।

রোববার দুপুর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে পূজার ডালা সাজিয়ে দলে দলে যমুনার তীরে আসতে থাকেন ভক্তরা। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নদীর ঘাটে ফল, ফুল ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন দিয়ে সূর্য দেবতার উদ্দেশে নৈবেদ্য সাজানো হয়। প্রতিটি ডালায় জ্বালানো হয় মঙ্গলপ্রদীপ।

এ সময় দেশ, জাতি ও সমাজের মঙ্গল কামনায় প্রার্থনা করেন পুণ্যার্থীরা। পূজা দেখতে দূরদূরান্ত থেকেও আসেন দর্শনার্থীরা।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার যমুনার তীরে আরও জাঁকজমকভাবে পূজার আয়োজন করা হয়েছে। ভক্তরা যাতে নির্বিঘ্নে পূজার অর্ঘ্য নিবেদন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল সিং বলেন, সূর্যপূজাকে আরও আনন্দঘন করতে এবার বিভিন্ন এলাকার ভক্তদের একত্র করে আয়োজন করা হয়েছে। প্রতিটি এলাকার ভক্তদের জন্য নদীর তীরে নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে। আগামী বছর আরও বড় পরিসরে যমুনার তীরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যপূজা বা ছটপূজা উদ্‌যাপন করেন সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশ। এ পূজায় সূর্য দেবতার উদ্দেশে প্রার্থনা ও অর্ঘ্য নিবেদন করা হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে যমুনার তীরে উৎসবমুখর পরিবেশে সূর্যপূজা উদ্‌যাপিত

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত